ওয়ালটনের বিজ্ঞাপনে মাশরাফি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট ছাড়াও বিভিন্ন সময় বিজ্ঞাপনে টিভির পর্দায় দেখা যায় তাকে। এবার হাজির হচ্ছেন ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপন নিয়ে। সম্প্রতি কক্সবাজারে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘ফিল্মি ফিচারস’ প্রোডাকশন হাউজের ব্যানারে এটি নির্মাণ করছেন মাইনুদ্দিন সিয়াম। বিজ্ঞাপনটি নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আমিন খান, উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ এবং রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া এবং পণ্যের বিজ্ঞাপন করা নিয়ে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা দেখে আমি এই কোম্পানির প্রেমে পড়ি। ওয়ালটনের কারখানা পরিদর্শন করে তাদের প্রতি আমার ভালোলাগা বহুগুণ বেড়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।’ এদিকে, ওয়ালটন রেফ্রিজারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ‘মাশরাফি দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা। তাকে ওয়ালটন বিজ্ঞাপনের মডেল হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত।

