অনন্য মামুনের সাইকো’তে পূজা

অনন্য মামুনের সাইকো’তে পূজা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

আলোচিত নির্মাতা অনন্য মামুন। মুক্তি অপেক্ষায় রয়েছে মেকআপ, বন্ধনসহ বেশ কয়েকটি ছবি। এরইমধ্যে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন তিনি। ছবির নাম ‘সাইকো’। এসিড আক্রান্ত এক তরুণীর গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। যাতে এসিড আক্রান্ত মেয়ের চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। পূজা এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় কাজ করেছে। তবে কেন্দ্রীয় চরিত্রে এটাই প্রথম হবে। এতে পূজার সঙ্গে প্রথমবারের মত জুটি বাঁধছেন ‘বেপরোয়া’ খ্যাত রোশান। ছবিতে রোশানকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। পরিচালক অনন্য মামুন বলে, ‘সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। এখানে তারুণ্য, ভিন্ন ভাবনায় প্রেমের উপস্থাপন ও কিছু বার্তা থাকবে।’ তিনি আরও বলেন, ‘এর আগে রোশানকে নিয়ে আমি কাজ করেছি। ‘মেকআপ’ ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে। আবারও আমরা এক হয়েছি নতুন সিনেমার জন্য। এবার আমাদের টিমে নায়িকা হিসেবে যুক্ত হলেন পূজা। প্রত্যাশা করি দর্শককে একটি ভালো মানের চলচ্চিত্র উপহার দিতে পারবো আমরা।’এ প্রসঙ্গে পূজা বলেন, ‘অনেক দিন থেকেই দুজনের একসঙ্গে কাজের কথা হচ্ছিল। কিন্তু ব্যাটে-বলে না মেলায় এত দিন কাজ হয়নি। রোশান ভাই ভালো অভিনেতা। নতুন বছরে নতুন জুটির একটা চমক থাকবে দুজনের।’ রোশান বলেন, ছবিতে আমার ক্যারেক্টার পুরোটাই ‘সাইকো। সাইকো এই সময়ের পাগলামী করা একটা ছেলের গল্প। খুব মডার্ন একটা গল্পকে কেন্দ্র করে নির্মাণ হবে। গল্প শুনে আমি মুগ্ধ। এর আগে মামুন ভাইয়ের সাথে ’মেকআপ’ সিনেমায় প্রথম কাজ করা আমার। তিনি খুব ভালো সিনেমা নির্মাণ করেন। আশা করছি নতুন এক রোশানকে ‘সাইকো’ সিনেমায় দেখতে পাবে। নির্মাতা জানান, ‘সাইকো’র শুটিং শুরু হবে নতুন বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। শুটিং লোকেশন বাংলাদেশ, নেপাল এবং থাইল্যান্ড।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading