আদা মিশ্রিত পানীয়র উপকারিতা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
আদা চা কিংবা পানি ওজন কমাতে সহায়তা করার পাশাপাশি নানানভাবে উপকার করতে পারে। দেহের অতিরিক্ত ওজন কমাতে খাদ্যাভ্যাস পরিবর্তন করতেই হয়। চর্বিযুক্ত খাবার না খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনও প্রয়োজন পড়ে। আর এই ওজন কমানোর রুটিনে বাড়তি সুবিধা দিতে পারে আদা মিশ্রিত পানি বা চা। পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এই বিষয়ে জানানো হল বিস্তারিত।
হজমে উপকারিতা: স্বাস্থ্যকর হজম ক্রিয়া শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখে। সকালে উঠে খালি পেটে আদার জল খাওয়া হলে তা শরীরের বিপাক এবং হজম ক্রিয়া সক্রিয় রাখে।
ওজন কমাতে আদার জল: এক গ্লাস পানি গরম করে তাতে আধা চা-চামচ আদার কুচি মেশান। ১০ মিনিট পর ছেঁকে পান করুন। শুধু আদার পানি খেতে ভালো না লাগলে এতে লেবুর রস মেশানো যেতে পারে। স্বাদ বৃদ্ধির সঙ্গে পুষ্টিগুণও বাড়বে।
মনে রাখতে হবে: আমেরিকার ‘ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টার’য়ের তথ্যানুসারে, প্রাপ্ত বয়স্কদের আদা খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। দৈনিক চার গ্রামের বেশি আদা খাওয়া যাবে না। এছাড়াও দুই বছর বয়সের নিচের শিশুদের আদা খাওয়া ঠিক নয়। আর গর্ভবতী নারীরা দৈনিক এক গ্রামের বেশি আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে।

