পিরোজপুরে ৫ ফার্মেসিকে জরিমানা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে পাঁচ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মিতা ফার্মেসিকে ছয় হাজার, বিসমিল্লাহ্ ফার্মেসিকে চার হাজার, শিমুল ফার্মেসিকে দুই হাজার, ঐশী ফার্মেসিকে দুই হাজার ও পপি ফার্মেসিকে দুই হাজার করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

