বড়াইগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

বড়াইগ্রামে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:৪০

নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংষর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে  বনপাড়া উপজেলার রেজুর মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন (২৪) ওই ট্রাকটির চালক। নাটোরের লালপুর এলাকার মোখবের হোসেনের ছেলে তিনি। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে নাটোরগামী এসকে ট্রান্সপোর্টের একটি ট্রাক ওভারটেক করার সময় দুটি বাসকে ধাক্কা দেয়। তাদের মধ্যে দেশ ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। আর রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল সীমান্ত এক্সপ্রেসের একটি বাস। “ত্রিমুখী এই সংঘর্ষে ট্রাকচালক জাহিদ ঘটনাস্থলেই নিহত হন।” এ দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিকুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে অজ্ঞাত দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান। আহতদের মধ্যে ১০ জনের নাম পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন সিরাজগঞ্জের সলংগার নাসিরুদ্দিন (২৬), শেরপুরের গৌরীপুরের আমির আলী (৫৬), ঝিনাইদহের কালিগঞ্জের ঝিমা (১৯), লালচাঁদ (২৪),  নাটোরের লালপুরের ইয়ার আলী (২৬),  নাহিদ (২৮), নাজিম (৩৪), কুষ্টিয়া কোর্টপাড়ার পারভেজ (১৬), নেত্রকোণার কাটলীর লামাইয়া ইসলাম (১৪) ও নড়াইলের লোহাগড়ার শহিদুল (২৭)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading