৫১ বছরের রেকর্ড ভাঙলেন সানচো
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
জার্মান বুন্দেসলিগায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে লিপজিগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে শিরোপা প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। এ ম্যাচে ডর্টমুন্ডের শেষ গোলটি করেন ইংলিশ উইঙ্গার জ্যাডন সানচো। এ গোল দিয়ে ৫১ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেললেন ১৯ বছর বয়সী এই তারকা। সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে বরুশিয়াকে ৩-২ গোলের লিড এনে দেন সানচো। আর এই গোলেই বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সে ২২ গোলের রেকর্ড গড়লেন তিনি। যদিও ম্যাচের ৭১ মিনিটে পেশীর ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। ১৯ বছর ২৬৭ দিনে বুন্দেসলিগায় ২২ গোলের দেখা পেলেন সানচো। ১৯৬৮ সালে সবচেয়ে কম বয়সে ২২ গোলের রেকর্ড গড়েছিলেন হর্স্ট কোপেলস। ২০১৭-১৮ মৌসুমে বুন্দেসলিগায় নিজের প্রথম গোলটি করেন সানচো। চলতি মৌসুমে এরই মধ্যে ৯টি গোল করে ফেলেছেন এই টিনেজার।

