আইসিসি নারী ওয়ানডে-টি টোয়েন্টি বর্ষসেরা এলিস পেরি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
তালিকায় নেই কোন বাংলাদেশি
আইসিসি নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার র্যাচেল হেইহো-ফ্লিন্ট অ্যাওয়ার্ড জিতলেন এলিস পেরি। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আইসিসি নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। ২০১৯ সালে ১২ ওয়ানডে খেলে ৭৩ দশমিক ৫০ গড়ে রান করেছেন এলিস পেরি। বল হাতে নিয়েছেন ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ২২ রান খরচে ৭ উইকেট। আন্তর্জাতিক টি২০ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেটের মালিক তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে ১৪৮* রানের অনবদ্য ইনিংস খেলা হিলি হয়েছেন টি২০’র বর্ষসেরা নারী ক্রিকেটার। ক্রিকেটারদের ২০১৯ সালের পারফর্মেন্স বিবেচনা করে পুরস্কার বিজয়ী ও বর্ষসেরা একাদশ নির্বাচন করেন ভোটিং একাডেমি। এতে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মেয়েরা। তবে কোনো ফরম্যাটেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই। নিচে জয়ী ক্রিকেটারদের নাম দেওয়া হলো: আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের জন্য র্যাচেল হেইহো-ফ্লিন্ট অ্যাওয়ার্ড:এলিস পেরি (অস্ট্রেলিয়া)। আইসিসি নারী ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়: এলিস পেরি (অস্ট্রেলিয়া)। আইসিসি নারী টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড় : অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)। আইসিসি নারী বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়: চানিদা সুথি্তরুয়াং (থাইল্যান্ড)। আইসিসি নারী বর্ষসেরা ওয়ানডে দল (ব্যাটিং ক্রমে): অ্যালিসা হিলি (উইকেটরক্ষক,অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধনা (ইন্ডিয়া), তামসিন বিউমন্ট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), স্টাফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিস পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ইন্ডিয়া), ঝুলন গোস্বামী (ইন্ডিয়া), মেগান স্কাট (অস্ট্রেলিয়া) ও পুনম যাদব (ইন্ডিয়া)। আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল (ব্যাটিং ক্রমে): অ্যালিসা হিলি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ওয়াট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধনা (ইন্ডিয়া), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ইন্ডিয়া), নিদা দার (পাকিস্তান), মেগান স্কাট(অস্ট্রেলিয়া), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও রাধা যাদব (ইন্ডিয়া)।

