ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এ দিলীপ কুমার

ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এ দিলীপ কুমার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

ইন্ডিয়ান চলচ্চিত্রের ইতিহাসে অনবদ্য ভূমিকা রাখার জন্য ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এ লেখা হলো বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের নাম। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার করা পোস্টটিতে শত্রুঘ্ন সিনহা লিখেছেন, ‘অনেক শুভকামনা। অভিনেতা দিলীপ কুমারকে সম্মাননা জানালো লন্ডনের ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস।’ যদিও দিলীপ কুমার পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। তবে ৯৭ বছর বয়সী এই তারকার স্ত্রী সায়রা বানু ও পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি প্রশংসাপত্র। দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে। দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে ইন্ডিয়া সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading