কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?

কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪

রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম ইস্যু

আজ শুক্রবার শুরু হচ্ছে আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ-উদ্দীপনা। তবে কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যাশীদের সময় কাটছে উত্তেজনা আর শঙ্কায়। কার প্রমোশন হচ্ছে, কে বাদ যাচ্ছেন- এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। গুঞ্জন আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পরিবর্তন হওয়ার। যদিও বিষয়টি কেউ-ই নিশ্চিত নন। তারপরও এটি দলে গুরুত্বপূর্ণ এই পদটিতে আগামী ৩ বছরের জন্য কে থাকছেন তা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্য ইস্যু হয়ে উঠেছে। কেউ বলছেন, ওবায়দুল কাদেরকেই রাখা হতে পারে এ পদে। তবে বেশির ভাগ নেতাকর্মীসহ রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা এর সঙ্গে একমত নন। তাদের ধারণা, এই পদে পরিবর্তন আসতে পারে। তবে কে আসতে পারেন সেটি নিশ্চিত করে কারও পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন, ক্লিন ইমেজের ও পরিচিত ফেইজ হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হতে পারে নতুন কমিটির। এই পক্ষেই মত আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য অংশ নেতাকর্মীদেরও। তবে  সাধারণ সম্পাদকের পদ ঘিরে আলোচনায় আছেন আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাদের মধ্যে আছেন- বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শিক্ষামন্ত্রী ড. দিপুমনিসহ আরও কয়েকজনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণ সম্পাদক প্রশ্নে কী হতে যাচ্ছে- বিষয়টি জানতে চাইলে আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা একান্তই দলের কাউন্সিলরদের এখতিয়ার। তারা দলের সভাপতিকে দায়িত্ব দেন। দলের সভাপতি তা সুচারুভাবে পালন করেন। বরাবরই তিনি যোগ্যতম ব্যক্তিকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। তবে যিনিই সাধারণ সম্পাদক হোক, আওয়ামী লীগ যেসব চ্যালেঞ্জ নিয়ে পথ চলছে, সেগুলোতে সাফল্যের মুখ দেখানোর যোগ্যতা তার থাকতে হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading