রাজাকারের তালিকায় খরচের সংবাদ ‘অসত্য’ গণমাধ্যমকে ক্ষমা চাওয়ার আহ্বান

রাজাকারের তালিকায় খরচের সংবাদ ‘অসত্য’ গণমাধ্যমকে ক্ষমা চাওয়ার আহ্বান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

‘রাজাকারের তালিকা তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান। ওই বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এ তালিকা প্রণয়নে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সাও খরচের প্রশ্ন আসে না। এটি একটি অসত্য তথ্য।’ তাছাড়া এ ধরনের খবর প্রকাশ থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, ‘এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading