হ্যাটট্রিকে কুলদীপের ইতিহাস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
ইন্ডিয়ার একমাত্র ক্রিকেটের হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে দুটি হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন কুলদীপ যাদব। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এ রিস্ট স্পিনার। অনুর্ধ্ব-১৯ ক্রিকেটেও রয়েছে তার হ্যাটট্রিক। গত বুধবার (১৮ ডিসেম্বর) ৩৩তম ওভারে বোলিংয়ে আসেন কুলদীপ। তার অষ্টম ওভারের ঘটনা। অফস্ট্যাম্পের বাইরের বল টেনে ডিপ মিড উইকেট দিয়ে উড়াতে চেয়েছিলেন শাই হোপ। ব্যাট-বলে টাইমিং হয়নি। সীমানায় দারুণ ক্যাচ ধরেন ভারতের অধিনায়ক কোহলি। পরের বলে হোল্ডার স্ট্যাম্পড হন। স্পিনে পরাস্ত হন দীর্ঘদেহী হোল্ডার। হ্যাটট্রিক বলের জন্য দ্বিতীয় স্লিপে জাজেদাকে নিয়ে আসেন কোহলি। তাতেই কাজ হয়ে যায়। দারুণ এজে বল যায় তার হাতে। হ্যাটট্রিক পূরণ কুলদীপের। ওয়ানডে ইন্ডিয়ার এটি পঞ্চম হ্যাটট্রিক। কুলদীপের দুটি বাদে হ্যাটট্রিক আছে চেতান শর্মা (১৯৮৭), কপিল দেব (১৯৯১) ও মোহাম্মদ শামির (২০১৯)। চলতি বছর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শামি পেয়েছিলেন হ্যাটট্রিকের স্বাদ।

