অস্কারে যে সিনেমাগুলো সেরা দশে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের দিকে নজর থাকে সিনেমা প্রেমীদের। এবার এই বিভাগে নির্বাচিত হয়েছিল ৯১টি সিনেমা। সেখান থেকে বাছাই করে ১০টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের ছবি ‘আলফা’র। বাদ পরেছে ইন্ডিয়ার গল্লি বয়ও। সেরা দশ ছবির তালিকায় যায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’, স্পেনের ‘পেইন অ্যান্ড গ্লোরি’, চেকোস্লোভাকিয়ার ‘দ্য পেইন্টেড বার্ড’, এস্টোনিয়ার ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস’, ফ্রান্সের ‘লা মিসারেবল’, হাঙ্গেরির ‘দোজ হু রিমেইনড’, উত্তর মেসিডোনিয়া ‘হানিল্যান্ড’, পোল্যান্ডের ‘কর্পাস ক্রিস্টি’, রাশিয়ার ‘বিনপোল’ এবং সেনেগালের ‘অ্যাটলান্টিকা’। অ্যাকাডেমির সদস্যরা বাছাই তালিকা থেকে ২০২০ সালের অস্কারের মনোনীতদের বেছে নেবেন। ১৩ জানুয়ারি জানানো হবে চূড়ান্ত মনোনয়ন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট আন্তর্জাতিক ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

