বিজয়ের মাসে তিন শহরে নিত্যপুরাণ

বিজয়ের মাসে তিন শহরে নিত্যপুরাণ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

বিজয়ের মাসে উপলক্ষে দেশের তিন শহরে মঞ্চস্থ হবে দেশনাটক প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’। আজ (২০ ডিসেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে, ২৫ ডিসেম্বর নগরীর শিল্পকলা একাডেমি ও ২৭ ডিসেম্বর পাবনার বনমালী থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি। নাটকটির রচনা ও নির্দেশনায় মাসুম রেজা। নাটকটির দ্রৌপদী’ চরিত্রে বন্যা মির্জা, ব্যাসদেব চরিত্রে আসিফ হাসান, যুধিষ্ঠিরের চরিত্রে কামাল আহমেদ, ভীমসেন চরিত্রে ফিরোজ আলম, অর্জুনের চরিত্রে লরেন্স উজ্জ্বল গমেজ, নকুল চরিত্রে হোসাইন নিরব, সহদেবের চরিত্রে মাইনুল হাসান মাঈন, দ্রোণাচার্যের চরিত্রে অভিনয় করছেন সমাপন সরকার। অন্যান্য চরিত্রে দেখা যাবে সুষ্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমেত্ জেরিন, কাজী লায়লা বিলকিস, সানজিদা লতা, সালমান লিমন ও আবিদুর রহমান আদরকে। এ প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, ‘মহাভারত পাঠকালে একলব্যকে আমার খুব কাছের মানুষ বলে মনে হয়েছে, মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছে হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। নাটকটি লিখতে গিয়ে যে বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছি তা হলো এই নাটকটিকে আমি সময়-নিরপেক্ষ নাটক হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অর্থাত্ আমি একই সঙ্গে চেয়েছি মহাভারতের ভেতর থাকতে আবার এখনকার কথাও বলতে।’ নাটকটির সেট পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, পোশাক পরিকল্পনায় শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় নাসিরউদ্দিন শেখ, আবহসংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন। রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি পরিকল্পনায় মো. আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু দায়িত্ব পালন করেছেন। নাটকে ব্যবহূত গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। নাটকের সহকারী নির্দেশকের দায়িত্ব পালন করছেন অয়ন চৌধুরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading