চ্যানেল আইয়ে কাশেম ডাকাত

চ্যানেল আইয়ে কাশেম ডাকাত

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

বিজয়ের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে ‘৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের গল্প নির্ভর টেলিছবি ‘কাশেম ডাকাত’। নাটকটি আজ (২০ ডিসেম্বর) দুপুর তিনটায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে। টেলিভিশনে সম্প্রচার আগে ৩১ তম বিসিএস অ্যাসোসিয়েশনসের পক্ষ থেকে গত বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মন্ডলে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হয়। টেলিফিল্মটির মূল ভাবনায় আছেন খন্দকার লেনিন। আর রচনা ও চিত্রনাট্যে আছেন সাদাত রাসেল। টেলিছবিটি নির্মাণ করেছেন রাসেল আজম। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, সুষমা সরকার, খন্দকার লেনিন, মাহমুদুল ইসলাম মিঠু, সঞ্চিতা দত্ত, মুকুল সিরাজ, ফারগান মিল্টন, শিকদার মুকিত, দাঊদ নূরসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নটাকটিতে দেখা যাবে, মধ্যরাত, গ্রামের সবাই যখন গভীর ঘুমে। তখন একদল পাকিস্থানি সেনা গ্রামের প্রতিটা ঘর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। প্রাণ নিয়ে বাঁচতে গ্রামের মানুষ শুরু করেছে ছুটোছুটি। তাদের মধ্যে কয়েকজন একটি নৌকায় আশ্রয় নেয়। পরে নৌকাটি এক দুর্ধরষ ডাকাতের কবলে পড়ে। সেই ডাকাতের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প দেখা যাবে টেলিছবিটিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading