রজনীকান্তের ইচ্ছা ‘রূপান্তরকামী চরিত্রে অভিনয় করতে চাই’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সম্প্রতি রজনীকান্ত তার নতুন ছবি ‘দরবার’এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জীবনের একটা অন্যতম ইচ্ছের কথা জানালেন। তার ইচ্ছা রূপান্তরকামী চরিত্রে অভিনয় করা। এত বছরের ফিল্মি জীবনে তিনি কোনো চরিত্রে এখনও পর্যন্ত অভিনয় করেননি সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি সব ধারার ছবিতে অভিনয় করেছি। আমার ৪৫ বছরের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি প্রায় ১৬০টি ছবিতে অভিনয় করেছি। আমি এবার রূপান্তরকামী একটি চরিত্রে অভিনয় করতে চাই।’ এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন যে, তার কাছে কি কোনও পরিচালক রূপান্তরকামীর ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দিয়েছে? তিনি বলেন, না এখনও পর্যন্ত আসেনি। আমি এ বিষয়ে এখনই ভাবলাম এবং আমার ইচ্ছা প্রকাশ করলাম। রজনীকান্তের শেকড় যেহেতু মহারাষ্ট্রে তাই তিনি মারাঠি ছবিতেও অভিনয় করতে চান। রজনীকান্ত জানান, গত ৪৫ বছর ধরে অভিনয়ের প্রতি তার গভীর আসক্তি রয়েছে। তিনি বলেন, ‘আমি বাড়িতে মারাঠিতে কথা বলি। যদি কোনোদিন মারাঠি ছবিতে অভিনয় করার সুযোগ আসে আমি করব। কিন্তু সেই সুযোগ আসেনি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা এই ছবির (দরবার) শুটিং মুম্বাইতে করি। ৯০ দিন এখানে ছিলাম। আমি মুম্বাইবাসীকে খুব ভালোবাসি।’ উল্লেখ্য, নতুন বছরের বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে রজনীকান্ত অভিনীত নতুন ছবি ‘দরবার’। এতে ২৫ বছর বয়সী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ৬৯ বছরের এই তারকা।

