অ্যানিমেটেড চলচ্চিত্র অপারেশন জ্যাকপট

অ্যানিমেটেড চলচ্চিত্র অপারেশন জ্যাকপট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩০

বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘বিজয়-অ্যা স্টোরি অব অপারেশন জ্যাকপট’। এটি নির্মাণ করেছে অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো ম্যাজিক। অম্লান বড়ুয়ায় কনসেপ্টে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মাইশা আরিফ। ইতমধ্যেই অ্যানিমেটেড চলচ্চিত্র মানুষের হূদয়ে জায়গা করে নিয়েছেন। সাধারণ জনগণসহ ৭ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রটি প্রশংসা করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা, ওয়াহিদ ইবনে রেজাসহ আরও অনেকে। চলচ্চিত্রে দেখা যায়, ছোট্ট শিশু বিজয়। দাদির মুখে শোনে ‘অপারেশন জ্যাকপট’র গল্প। কিভাবে একাত্তরের আগস্টে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মংলা ও চাঁদপুরে একযোগে পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। প্রযোজক জিনাত ফারজানা একটি সূত্রকে জানান, ‘আমাদের বাচ্চাদের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো কনটেন্ট নেই। দেশীয় কনটেন্টের অনেক ঘাটতি আছে। বাচ্চারা এখন বাইরের কার্টুন দেখে প্রাশ্চত্যের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠছে। ফলে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading