ফজলে হাসান আবেদ আর নেই

ফজলে হাসান আবেদ আর নেই

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই। চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী রোববার (২২ ডিসেম্বর) দুপুরে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে ফজলে হাসান আবেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এদিকে, ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে স্যার ফজলে হাসান আবেদের প্রয়াণে গভীর শোক জানানো হয়েছে। পোস্টে জানানো হয়, আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading