রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার

রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিন (র্যাব-১) এর সদস্যরা। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মো. নাজমুল আলম (৩২)। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে এ তথ্য জানান। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি স্মরণিস্থ যমুনা ফিউচার পার্কের সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১। র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. কামারুজ্জামান জানান, র্যাবের হাতে আটক মো. নাজমুল আলম সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। এরপর তারা কৌশলে বিভিন্ন পরিবহনে করে ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading