ইতালিয়ান সুপার কাপ লািসওর

ইতালিয়ান সুপার কাপ লািসওর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

শুরুতে এগিয়ে গেল লািসও। প্রথমার্ধের শেষ দিকে পাওলো দিবালার গোলে সমতা ফেরাল জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে গেল কোপা ইতালিয়ার চ্যাম্পিয়নরা। এবার আর সমতা ফেরাতে পারেনি ইতালিয়ান সুপার কাপের সফলতম দলটি। তাদের হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতে নিল লািসও। রিয়াদে গত রবিবার (২২ ডিসেম্বর) রাতে ইতালিয়ান সুপার কাপের ৩২তম লড়াইয়ে ৩-১ গোলে জিতেছে লািসও। এ নিয়ে এই প্রতিযোগিতায় তিনবার জুভেন্টাসকে হারাল তারা। এই মৌসুমে জুভেন্টাস কেবল দুটি ম্যাচ হেরেছে। দুটিই এই মাসে, একই ব্যবধানে এবং একই দলের বিপক্ষে! ষোড়শ মিনিটে এগিয়ে যায় লািসও। সার্জেও মিলিনকোভিচ-সাভিচের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান লুইস আলবার্তো। বিরতির খানিক আগে দিবালার গোলে সমতা আনে জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদোর শট কিপার ঠিক মতো ফেরাতে না পারলে বল পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাকিটা সহজেই সারেন তিনি। ৭৩তম মিনিটে সেনাদ লুলিচের চমত্কার গোলে আবার এগিয়ে যায় লািসও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের রদ্রিগো রেন্তানকুর। পরের মিনিটে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন দানিলো কাতালদি। ২০১৭ সালের পর আবারও জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতে নেয় লািসও। টানা আটবার ইতালির শীর্ষ লিগ সেরি আর শিরোপা জেতায়, আট বছর ধরে সুপার কাপে খেলছে জুভেন্টাস। এর চারটিতেই তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লািসওকে। সব মিলিয়ে দল দুটি পাঁচবার মুখোমুখি হয়েছে এই প্রতিযোগিতায়। এর চেয়ে বেশিবার সুপার কাপের লড়াইয়ে নামেনি আর কোনো দল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading