বর্ণবাদের শিকার রুডিগার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হেরেছে চেলসি। টটেনহামকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরলেও সেই জয় ছাপিয়ে আলোচনায় ছিল বর্ণবাদী আচরণ! বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন চেলসি ডিফেন্ডার রুডিগার! সেই ঘটনার আগে দ্বিতীয়ার্ধে অনাকাঙ্ক্ষিত আরেকটি ঘটনার সাক্ষী হয়েছিলেন। টটেনহামের সন হিয়ুং মিন তার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন। সব কিছু মিটমাট হয়তো হয়ে যেত তখনই। পরক্ষণেই স্পারদের স্ট্রাইকার করে বসেন ক্ষমার অযোগ্য অপরাধ! শুয়ে থাকা অবস্থায় পায়ের বুট দিয়ে ঠেলা দেওয়ার চেষ্টা করেন রুডিগারকে! রিভিউতে তাতে চোখে পড়ার পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন হিয়ুন মিন। এরপরেই ঘটে সেই বর্ণবাদী আচরণের ঘটনা। ২৬ বছর বয়সী রুডিগার ইঙ্গিত করতে থাকেন তাকে ঘিরে বর্ণবাদী আচরণ করছেন স্পার দর্শকরা। চেলসির খেলোয়াড়রা বিষয়টি রেফারি অ্যান্থনি টেইলরের নজরে আনলে তাক্ষণিকভাবে বর্ণবাদী আচরণ রুখতে মাঠ ঘিরে ঘোষণা দেওয়া হয় তিনবার। স্পার দর্শকদের অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটেছে আরও। চেলসি গোলকিপার কেপা আরিজাবালাগারকে লক্ষ্য করেও ছোঁড়া হয়েছে ‘বস্তু’। অথচ স্পারদের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিচে আড়লে পড়ে যায় চেলসির দুর্দান্ত পারফরম্যান্স। ১২ মিনিটে উইলিয়ানের কোনাকুনি নেওয়া শটে আসে প্রথম গোল। প্রথমার্ধে যোগ করা সময়ে দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে। রিভিউতে পেনাল্টির সুবাদে মেলে এই গোলটি।

