শিল্পকলায় গোলাপজান ও উজান ভাইটাল কইন্যা

শিল্পকলায় গোলাপজান ও উজান ভাইটাল কইন্যা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

আজ (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ  শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত নাটক ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী।  আরও অভিনয় করবেন সেলিম মাহবুব, প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, রেজাউল আমীন সুজন, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, আনিকা মাহিন, দীপ্তা রক্ষিত প্রমুখ। গোলাপজান আদি ঢাকার জীবনজীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সঙ্গে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছানোর সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবী একজন নারীর পুঁজিবাদী সমাজব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’। অন্যদিকে জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ‘উজান ভাইটাল কইন্যা’ নামের পালানাটক। সমতট নাট্যদলের এই নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন রতন হক। তিনি নাটকটির সংগীত রচনা, সুর ও পরিচালনাও করবেন। নাটকে মূল চরিত্র ‘কইন্যা’ হিসেবে দেখা যাবে নাসরিন সুলতানাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তাজুল হাসান, স্নিগ্ধা, সাইফ, নাসির, শান্ত, অন্ত ও রতন হক। এ নাটকের উপজীব্য আবহমান বাংলার হাজার বছরের লোক সংস্কৃতি। প্রতিটি জনপদে, গ্রাম-গঞ্জে, উপসনায়, পূজা, অর্চনায়, পার্বণে, লোবানে মুখর হয় বাঙালি এইসব নিয়ে। তারই ধারাবাহিকতায় ‘সমতট নাট্যদল’র প্রযোজনা ‘উজান ভাইটাল কইন্যা‘ নামক পালানাটক। এ নাটকের গল্প আবর্তিত হয়েছে সাতচল্লিশের দেশ ভাগ থেকে একাত্তরের স্বাধীনতার পটভূমিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading