২৭ ডিসেম্বর ঢাকা রক ফেস্ট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২০১৯। বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যাল নিয়ে আসছে গান-বাংলা টিভি, বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লি.। বছরটিকে দারুণ একটি বিদায় দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে ঢাকা রক ফেস্টের। এর লাইন-আপে রয়েছে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন এবং সিন। ঢাকা রকফেষ্ট ২০১৯ আয়োজন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন , ‘ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক।

