বড়দিনের ডকুফিল্মে রুদ্র হক

বড়দিনের ডকুফিল্মে রুদ্র হক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

খ্রিষ্টীন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব ‘বড়দিন’। এ উপলক্ষে আগামীকাল (২৫ ডিসেম্বর) মাই টিভিতে সকাল ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ডকুফিল্ম ‘যীশু এসেছিল, আসবেন’। কাহিনিচিত্রের আদলে মহান যীশু খৃষ্টের আগমন ও তার পুনঃআগমনের বার্তাকে উপজীব্য করে নির্মিত এই ডকুফিল্মে তার জীবন ও আদর্শ-বাণী ফুটিয়ে তোলা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। এতে যীশু খৃষ্টের চরিত্রে অভিনয় করেছেন কবি ও সাংবাদিক রুদ্র হক। এতে দুই শাসক পিলাত এবং হেরোদের ভূমিকায় তাওহীদ ইসলাম এবং জনপ্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। ম্যারির চরিত্র রূপায়ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নির্মাতা কামরুল হাসান নাসিম বলেন, ‘বড় দিন’ উত্সবকে ঘিরে এই চলচ্চিত্রে খুব ছোট পরিসরে জিসাস ক্রাইস্টকে তথা যীশুকে এবং মুসলিম কমিউনিটির জন্য হযরত ঈসা (আঃ) এর জীবনীটুকু দেখাতে চেয়েছি। পৃথিবীতে অসংখ্য  নির্মাতা জিসাসের উপর নানা ধরণের চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমিও খানিকটা ছোট্ট আয়োজনে এই নির্মাণের মধ্য দিয়ে যীশুর জীবন আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার মতে, অতিমানবদের জীবন দর্শনকে মেনে চলতে পারলেই পৃথিবীতে চলমান সংকটগুলো থাকে না।’ এ চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘জেসাস ক্রাইস্ট এবং মাদার ম্যারি সম্পর্কে আমরা জানি একরকম কিন্তু অনেকভাবেই কল্পনা করা যায়। এই কল্পনার জায়গাটা প্রসারিত করে সুন্দর একটা ফিকশন তৈরি করা হয়েছে বড়দিন উপলক্ষে।’ চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার, সাজ্জাদসহ  শতাধিক অভিনয়শিল্পী। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading