কাশ্মীরি প্রেমিকা’তে ফারিয়া

কাশ্মীরি প্রেমিকা’তে ফারিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

বহুদিন ধরে পরে অভিনয়ে ফিরলেন আলোচিত টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন। নাটকটির নাম ‘কাশ্মীরি প্রেমিকা’। এই কাশ্মীরি প্রেমিকার চরিত্রেই থাকবেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে অভিনয় করবেন মনোজ। নাটকটির গল্প লিখেছেন লেখক ও সাংবাদিক মাহতাব হোসেন। সেই গল্পে নাটকটি নির্মাণের দায়িত্বে থাকবেন কাজী সাইফ। নাটকটি প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এছাড়া এখন থেকে তিনি দেশেই থাকবেন বলে জানান। নিয়মিত কাজ করবেন নাটক ও বিজ্ঞাপনে।’ নির্মাতা কাজী সাইফ জানান, ‘আগামী ৩ এবং ৪ জানুয়ারি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটির শুটিং হবে। এরপর সম্পাদনা ও অন্যান্য কাজ শেষে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে এটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading