মমতার নেতৃত্বে বিক্ষোভে উত্তাল কলকাতা

মমতার নেতৃত্বে বিক্ষোভে উত্তাল কলকাতা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪

উত্তরদক্ষিণ ষ ইন্ডিয়ায় পাস হওয়া মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল সমগ্র ইন্ডিয়া। তার আঁঁচ লেগেছে পশ্চিমবঙ্গেও। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কলকাতার স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে গান্ধী ভবন পর্যন্ত সিএএ বিরোধী মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র। এতে বলা হয়, মিছিলের উদ্বোধনী বক্তব্যে মমতা ব্যানার্জি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ওদের ফাঁদে পা দিবেন না। এ লড়াই সব মানুষের অধিকার রক্ষার লড়াই। এ লড়াইয়ে যোগ দিন। এর আগে, সংশোধিত নাগরিকত্ব আইন ও বিজেপি সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী বিক্ষোভে অংশ নেন মমতা। তার মধ্যে টানা তিনদিন ‘মহামিছিল’ এবং পরের দুইদিন বিক্ষোভ সমাবেশ আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভের শুরু থেকেই রাজপথে সরব তৃণমূল প্রধান। এর আগে কলকাতার রাসমনি অ্যাভিনিউ থেকে মমতা ব্যানার্জি বিজেপিকে লক্ষ্য করে বলেছিলেন, সাহস থাকলে নাগরিকত্ব আইনের ইস্যুতে গণভোটের আয়োজন করুক সরকার। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে ভোট গণনার মাধ্যমে প্রমাণ হবে জনগণ এই আইনের পক্ষে না বিপক্ষে। তারপরই বিজেপির পক্ষ থেকে গত সোমবার (২৩ ডিসেম্বর) সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে অভিনন্দন মিছিল করে। ওই মিছিল থেকে বলা হয়, পশ্চিমবঙ্গ সিএএ ইস্যুতে বিজেপি সরকারে পাশে আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading