ছোটপর্দায় বড়দিনের উত্সব

ছোটপর্দায় বড়দিনের উত্সব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

তানজিলা সুমি ষ আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব বড়দিন। সারাবিশ্বের ন্যায় এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় বাংলাদেশেও। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে প্রচার হয় বিশেষ অনুষ্ঠানমালা। তারই ধারাবাহিকতায় দেশ টিভিতে আজ রাত ৯টায় নাটকটি সম্প্রচারিত হবে বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’। গোলাম রব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, সালহা খানম নদীসহ আরও অনেকে। সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা জয়ন্ত বলেন, ‘যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছি। যিশু খ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মুল ফোকাস পয়েন্ট। বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প। তিনি আরও বলেন, ‘প্রতিটা জীবনই আসলে জীবনের জন্যই। জীবিত মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। যার যেটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়েই মানুষের জন্য কাজ করতে পারে। এর জন্য প্রয়োজন শুধু ইচ্ছা শক্তি। এই গল্পে সেটাই বলতে চেয়েছি।’ বড়দিন উপলক্ষে একুশে টেলিভিশনে সকাল ১০.৩০ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান ‘যুগে যুগে বড়দিন’। সকাল ১১.৩০ মিনিটে দেখানো হবে বিশেষ নাটক ‘সাদা মন ধূসর পৃথিবী’। দুপুর ১.৩০ প্রচার হবে রম্য অনুষ্ঠান ‘মামা ভগ্নের বৈঠক খানা’। রাত ১০ টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রিয়েল ক্রিসমাস’। ইয়েমীন এলেনের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, তানভীরসহ আরও অনেকে। আরটিভিতে রাত ৮ টায় প্রচারিত হবে ‘মেরিআ্যাান’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে মেরিআ্যাান চরিত্রে প্রভা ও জেমসের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ম্যারিয়ান এলাকায় মারিয়া নামে পরিচিত। মারিয়াকে সবাই অহংকারি হিসেবে জানলেও খুবই গোছানো চুপচাপ স্বভাবের মেয়ে সে। কিন্তু রেগে গেলে কাউকে ছাড়ে না। তাকে পছন্দ করে এলাকার বখাটে বলে খ্যাত জেমস। এই ধারণা ওপর ভিত্তি করেই মারিয়াও তাকে দুচোখে দেখতে পারে না। বড়দিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে জেমস কার্ড ও উপহার সামগ্রী বানিয়ে বিতরণ করে। এই নিয়ে মারিয়ার সাথে ভুল বোঝাবুঝি ও বিরোধ। কিন্তু ধীরে ধীরে মারিয়া আবিস্কার করে অন্য এক জেমসকে। গল্পে নেয় নতুন মোড়। এতে আরো অভিনয় করেছেন সাগর হুদা, শিখা মৌ ও আরো অনেকে। মাই টিভিতে সকাল ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ ডকুফিল্ম ‘যীশু এসেছিল, আসবেন’। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। এতে যীশু খৃষ্টের চরিত্রে অভিনয় করেছেন কবি ও সাংবাদিক রুদ্র হক। এতে দুই শাসক পিলাত এবং হেরোদের ভূমিকায় তাওহীদ ইসলাম এবং জনপ্রিয় অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। ম্যারির চরিত্র রূপায়ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার, সাজ্জাদসহ  শতাধিক অভিনয়শিল্পী।  বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে নাট্যদল দেশ নাটকের বিশেষ নাটক ‘নিত্যপূরাণ’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading