আবারও বিয়ের পিড়িতে লাক্স তারকা চৈতি

আবারও বিয়ের পিড়িতে লাক্স তারকা চৈতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

আবারো বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী ও ২০০৮ সালের ‘লাক্স সুপারস্টার’ ইশরাত জাহান চৈতি। চলতি বছর ৮ অক্টোবর একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মাহমুদ আরাফাতের সঙ্গে ঘর বাঁধেন তিনি। বিয়ের প্রায় আড়াই মাস পর গত সোমবার (২৩ ডিসেম্বর) খবরটি প্রকাশ করেছেন চৈতি। বিয়ে প্রসঙ্গে ইশরাত জাহান চৈতি বলেন, নির্বাচন কমিশনের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরাফাতের সঙ্গে আমার পরিচয়। সেখান থেকে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। এরপর দু’জন একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিই। পারিবারিকভাবেই আমদের বিয়ে সম্পন্ন হয়েছে। ‘এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। নতুন সংসার গোছাচ্ছি। সুযোগ বুঝে টুকটাক কাজও করছি। কাজে কোনো রকম সমস্যা হচ্ছে না। স্বামীর পুরো সমর্থন পাচ্ছি। কয়েকদিন আগেই একটি এক ঘণ্টার নাটকে কাজ করলাম। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি’, যোগ করেন তিনি। এর আগে ২০১৫ সালে ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাওন রয় যুবরাজকে বিয়ে করেছিলেন চৈতি। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। তিন বছর পর ২০১৮ সালের নভেম্বরে  চৈতি-শাওনের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading