শীতে ত্বক বাঁচাবে গ্লিসারিন

শীতে ত্বক বাঁচাবে গ্লিসারিন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

শীতে প্রকৃতির মতোই রুক্ষ হয়ে পড়ে ত্বক। এসময় গ্লিসারিন হতে পারে আপনার ভরসা। এটি প্রাকৃতিকভাবে ত্বক রাখবে নরম, কোমল ও মসৃণ। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করবেন। মুখে জমে থাকা তেল-ময়লা দূর করতে বাড়ি ফিরে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন মুখ। গভীরভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে গ্লিসারিনের। ক্লিনজিং মিল্কের পরিবর্তে এই উপাদানেই দূর করতে পারেন মুখে জমে থাকা ময়লা। ত্বক থেকে পানি সহজে সরে যেতে দেয় না গ্লিসারিন। ত্বকের কোষের পানি ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে এটি। তাই এই শীতে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন গ্লিসারিন। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রেই এটি বিশেষ কার্যকর। ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে। শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমনোর আগে টোনিং করুন ত্বক। ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল। গোড়ালি ফাটার সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে গোড়ালি পরিষ্কার করে গ্লিসারিন ঘষে নিন। দূর হবে পা ফাটা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading