২০১৯ সালে গুগল সার্চ ট্রেন্ডে যেসব ছবি বেশি খোঁজা হয়েছে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
আসছে নতুন বছল। পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে ইতমধ্যেই সবাই ব্যস্ত হয়ে পরেছে। তবে নতুন বছরে পা রাখার আগে অনেকেই ২০১৯ সালের হিসেবের খাতা উল্টে-পাল্টে দেখছেন। বাদ নেই গুললও। ২০১৯ সালে সাড়া জাগানো কী কী চলচ্চিত্র ছিল গুগল সার্চে, ফলাফল জানিয়েছে এ প্রতিষ্ঠানটিও। এবারের সার্চ তালিকায় সবচেয়ে বেশি ছিল বলিউডের ছবি। সফল তারকাদের ভিড়ে ২০১৯ সালে পর্দায় হইচই ফেলেছিলেন নতুন তারকাও। দেখে নেওয়া যাক কোন কোন ছবি ২০১৯ সালে গুগল সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছিল।

উরি: দ্য সারজিক্যাল স্ট্রাইক: ২০১৯ সালের শুরুতেই মুক্তি পায় উরিতে জঙ্গি হামলার পর ইন্ডিয়ান সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ওপর নির্মিত এই ছবি। এতে তরুণ অভিনেতা ভিকি কৌশালের অভিনয় সবাইকে তাক লাগিয়ে দেয়। এতে অভিনয়ের জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার ঘরে তুলে ভিকি। রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজের ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে ভিকির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।

গালি বয়: ২০১৯ সালের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘গালি বয়’। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। জোয়া আখতার পরিচালিত ছবিটি এবার অস্কার পুরস্কারের জন্য ইন্ডিয়া থেকে নির্বাচিত হয়। যদিও চূড়ান্ত তালিকা থেকে বাদ পরে যায় ছবিটি। এতে মুরাদ চরিত্রে রণবীর সিংকে তার ভক্তরা একেবারেই নতুন রূপে পেয়েছেন। যা গুগল সার্চ তালিকার শীর্ষে ছিল।

কবীর সিং: ২১ জুন ইন্ডিয়ার প্রায় ৪ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলুগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক ‘কবীর সিং’। এতে একজন প্রেমিকের বিভিন্ন মানসিক স্তরের অবস্থা দেখানো হয়েছে ব্রেক আপের পর থেকে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর ও কিয়ারা আদভানি। মূলত চরিত্রধর্মী এই ছবি ২০১৯ সালের অন্যতম ব্লকবাস্টার। যা গুললে বার বার খুঁজেছেন সিনেমাপ্রেমী কিংবা সমালোচকরা। শোনা গেছে, এই ছবিটি হিট হওয়ার পর আকাশচুম্বী পারিশ্রমিক হাঁকিয়েছেন শহীদ কাপুর।

অ্যাভেঞ্জার্স এন্ডগেম: এ বছর ২৬ এপ্রিল মুক্তি পায় হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। আয়ের দিক থেকে মুক্তির ৮৬তম দিনে মাতায় বিশ্বের সব ছবিকে পিছনে ফেলে ছবিটি। বক্স অফিসের সব আয়ের পারদ পার করে সর্বকালের সবচেয়ে আয় করা ছবির তালিকায় শীর্ষে এখন এই ছবি। এটি নির্মাণ করেছেন অ্যান্টনি রুশো আর জো রুশো। মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফালোসহ আরও অনেকে। এই হলিউড ফিল্ম ঘিরেও ছিল ব্যাপক গুগুল সার্চ।

জোকার: হলিউডের আরও এক তাক লাগানো ছবি ‘জোকার। যেটি মুক্তি পেয়েছে চলতি বছরের ২৯ আগস্ট। মার্কিন এই সাইকো থ্রিলার ডিসি কমিকসের ওপর আধারিত ছিল। ২ ঘণ্টা ২ মিনিটের এই ছবি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ২০১৯ সালে চলচ্চিত্র প্রেমীদের মনে।

সুপার ৩০: গণিতবিদ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি ছবি ‘সুপার থার্টি’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল বলিউডে। ছবিটি মুক্তি পায় ১২ জুলাই। ২ ঘণ্টা ৩৫ মিনিটের এই ছবিটির হাত ধরে ফের একবার বলিউডে তাক লাগিয়ে দেন হূতিক রোশান। বিকাশ বহল পরিচালিত ছবিতে হূত্বিক রোশনকে দেখা গিয়েছিল গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে, যিনি বিহারের গরিব পড়ুয়াদের বিনা পয়সায় পড়িয়ে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় পাশ হতে সাহায্য করেছিলেন। এই ছবিতে হূত্বিকের অনন্য অভিনয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন সাধারণ দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকরাও।

মিশন মঙ্গল: বলিউডের অধিক সার্চড ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে বিজ্ঞান কল্পনির্ভর স্পেস-থ্রিলার চলচ্চিত্র ‘মিশন মঙ্গল’। ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি রীতিমতো বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। জগন শক্তি পরিচালাতি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পন্নু, সোনাক্ষী সিনহাসহ আরও অনেকে।

হাউস ফুল ৪: বছরের শেষে দিকে মুক্তি পায় অক্ষয় কুমারের আরও একটি ছবি ‘হাউসফুল ৪’। কমেডি নির্ভর ছবিটি নিয়েও বলিউডে কম তোলপাড় হয়নি। তবে এই ছবি সেভাবে প্রভাব ফেলতে পারেনি বলিউডের বক্স অফিসে। তবুও ছবি নিয়ে সার্চ চোখে পড়ার মতো ছিল।

