রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিতীয় দিন

রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিতীয় দিন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৪

রংপুরের খোকসা ঘাঘট নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রংপুরের পার্কের মোড় এলাকায় এ অভিযান চালানো হচ্ছে। এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) একই এলাকায় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে এ অভিযান চালানো হচ্ছে।রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, রংপুর শহরের লাইফ লাইন শ্যামাসুন্দরী ও খোকসা ঘাঘটে প্রাথমিকভাবে ১৬ জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। গত সোমবার কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সম্পূর্ণভাবে উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে। রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ছন্দা পাল বলেন, অভিযান চলতেই থাকবে। এছাড়াও শ্যামসুন্দরী খালের পাশে আমরা ১৭০ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করেছি। শিগগিরই তা দখলমুক্ত করতে অভিযান চালানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading