বঙ্গবন্ধু জীবিত থাকলে অনেক আগেই উন্নত হতো দেশ

বঙ্গবন্ধু জীবিত থাকলে অনেক আগেই উন্নত হতো দেশ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হতো।’ তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশ অনেক পিছিয়ে পড়েছিল। এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেশকে উন্নত করার পথে কাজ করে যাচ্ছেন। তরুণদের নিয়ে সেই কাজ সফল করতে হবে।’ গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বিনোদন ধারা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। পাক্ষিক বিনোদন ধারার ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। একাত্তরে স্বাধীনতা বিরোধীদের নৃশংস ভূমিকা তরুণ প্রজন্মের মধ্যে বেশি করে প্রচারের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের ঘৃণ্য ভূমিকা বর্তমান প্রজন্মের অনেকেই জানে না। তাদের ভূমিকা নতুন প্রজন্মকে জানাতে বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করা সম্ভব হবে।’ অনুষ্ঠানে বিনোদন ধারা পত্রিকার সম্পাদক আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে ৩৬ জনকে পুরস্কার তুলে দেন মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading