রাগে অনুরাগে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২
আরটিভির প্রতিষ্ঠাববার্ষিকী উপলক্ষে আজ (২৬ ডিসেম্বর) রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রাগে অনুরাগে’। রজত বড়ুয়ার লেখায় নাটকটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা তপু খান। বিগ ব্যাং এন্টারটেইনমেন্টের ব্যনারে নির্মিত নাটকটির কেদ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। নাটকটিতে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আকাশ বরাবরই ক্লাসে প্রথম হয়। কিন্তু আকাশের সহপাঠী নীলা কখনো তাকে ছাড়িয়ে যেতে পারে না। এ নিয়ে নীলার মনে অনেক কষ্ট। সে আকাশের সঙ্গে প্রেমের অভিনয় করে। এক সময় ক্লাসে প্রথম হয়ে যায়। তবে এ নিয়ে আকাশের মনে কোনো ক্ষোভ নেই। কারণ তার ভালোবাসার মানুষই তো প্রথম হয়েছে! নাটকটির গল্পের একপর্যায়ে আকাশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে বিদেশে চলে যায় নীলা। আকাশ বড্ড একা হয়ে পড়ে। কয়েক বছর পর আবার তাদের দেখা হয়। তারপর কী হয়? দেখতে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়।

