বিপিএলে তামিমের ২ হাজার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
মুশফিকুর রহিমের সঙ্গে তামিম ইকবালের চলছে দারুণ এক দ্বৈরথ। বিপিএলের রানে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন! আপাতত সেই লড়াইয়ে এগিয়ে তামিম। প্রতিযোগিতায় ২ হাজার রানের মাইলফলক সবার আগে স্পর্শ করলেন এই ওপেনার। চট্টগ্রামে গত মঙ্গলবার (২৪ ডিপসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে ৬০ রানের অপরাজিত ইনিংসের পথে তামিম পেরিয়েছেন ২ হাজার। ৬২ ইনিংসে তার রান এখন ২ হাজার ২৯। গড় ৩৬.৮৯। সেঞ্চুরি ১টি, ফিফটি ১৮টি। এই আসরেই একটা পর্যায়ে তামিমকে ছাড়িয়ে গিয়েছিলেন মুশফিক। তবে তামিম আবার আদায় করে নিয়েছেন নিজের জায়গা। মুশফিকের রান আপাতত ৭২ ইনিংসে ১ হাজার ৯৩৭। গড় তার ৩৩.৯৮। নেই কোনো সেঞ্চুরি, ফিফটি ১২টি। এই দুজনের চেয়ে অনেকটা পিছিয়ে তিনে আছেন মাহমুদউল্লাহ। ৭৪ ইনিংসে তার রান ১ হাজার ৬৯৫। গড় ২৫.৬৮। ফিফটি ৯টি, সেঞ্চুরি নেই। ৭৪ ইনিংসে ১ হাজার ৫৬৭ রান নিয়ে আপাতত চারে ইমরুল কায়েস। গড় ২৩.৬৮, ফিফটি কেবল ৬টি।

