স্যামসাংয়ের নতুন দুই স্মার্টফোন

স্যামসাংয়ের নতুন দুই স্মার্টফোন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

গ্যালাক্সি ‘এএস’ সিরিজের নতুন দুটি স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। সাশ্রয়ী দামের স্মার্টফোন দুটি হলো- গ্যালাক্সি এ১০এস এবং গ্যালাক্সি এ২০এস। অসাধারণ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা এবং চমত্কার ক্যামেরার এক দুর্দান্ত সমন্বয় রয়েছে স্মার্টফোন দুটিতে। গ্যালাক্সি এ১০এস ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার সমন্বয়ে ডুয়াল লেন্স ব্যাক ক্যামেরার সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। এছাড়া ডিভাইসটিতে থাকছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি। ডিভাইসটিতে রয়েছে অক্টা-কোর ২.০ গিগাহার্জ + কোয়াড কোর ১.৫ গিগাহার্জ প্রসেসর। ফেস রেকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে ফোনটি আনলক করা যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে ডিভাইসটি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ২০এস ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০-এর অক্টাকোর ১.৮ গিগাহার্জ প্রসেসর। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ বাই ১৫৬০। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ট্রিপল লেন্স সেটআপ। গ্যালাক্সি এ২০এস-এ থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। গ্যালাক্সি এ১০এস-এর মতো গ্যালাক্সি এ২০এস ফেস রেকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে আনলক করা যাবে। এটিও অ্যান্ড্রয়েড ৯ (পাই) অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি। কালো, নীল এবং সবুজ এই তিনটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এ২০এস। দেশের বাজারে গ্যালাক্সি এ২০এস পাওয়া যাবে মোট দুটি সংস্করণে- ৩ জিবি র্যাম + ৩২ জিবি রম এবং ৪ জিবি র্যাম + ৬৪ জিবি রম। দেশব্যাপী স্যামসাং মোবাইলের সকল শোরুম এবং অনুমোদিত মোবাইল আউটলেটগুলো থেকে গ্যালাক্সি এ১০এস (১২,৪৯০ টাকা) ও গ্যালাক্সি এ২০এস (৩+৩২ জিবি ১৫,৯৯৯ টাকা; ৪+৬৪ জিবি ১৮,৪৯০ টাকা) কেনা যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading