উড়তে পারবে রোবট

উড়তে পারবে রোবট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১

ঘর পরিস্কার করতে উড়ন্ত রোবট তৈরি করেছেন পিটার স্রিপল নামের এক ইউটিউবার। রোবটটি বাড়ির যেকোনো জায়গায় খুব সহজেই পৌঁছাতে পারে। সিঁড়ি পরিস্কার করতে এটি বেশ কাজে লাগে। কারণ রোবটটি সিঁড়ির একটি ধাপ থেকে আরেকটি ধাপে খুব সহজেই উড়ে উড়ে চলে যেতে পারে। ডিভাইসটি বানাতে, প্রথমে তিনি অ্যামাজন থেকে একটি ভ্যাকুয়াম ক্লিনার অর্ডার দিয়েছেন। এরপর ১০০ ডলারের রোবটটিতে বেশি কিছু করতে হয়নি। ডিভাইসটিকে শূন্যে ওড়াতে ৩টি ফ্যান, কয়েকটি ব্যাটারি ও তারের প্রয়োজন হয়েছে। ডিভাইসটি এখনও বাণিজ্যিক পণ্যের রূপ পায়নি। ডিভাইসটির অনেকগুলো তার বাইরে বেরিয়ে থাকছে। এছাড়া, রোবট ভ্যুাকুয়াম ক্লিনারটি চালাতে দক্ষতারও প্রয়োজন আছে। যে কেউ প্রথমবার ধরেই এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই এ রকম কোনো ডিভাইস এখনই বাজারে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইচ্ছা থাকলে ভিডিও দেখে রোবটটি বানিয়ে নেওয়া যেতে পারে। রোবটটির নির্মাতা পিটার স্রিপলের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১২ লাখ ৩০ হাজার। প্রযুক্তি প্রেমী এই তরুণ এর আগে ভিডিওতে খেলনা ট্রাক ও কোকের বোতলও উড়িয়ে দেখিয়েছেন। সূত্র: ইউবারগিজমো

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading