ভালোবাসা দিবসে আসবে পূজা-সজলের ‘জ্বীন’

ভালোবাসা দিবসে আসবে পূজা-সজলের ‘জ্বীন’

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৫:৩০। আপডেট ১৬:২০

চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেতা আব্দুন নূর সজল। কিছুদিন আগেই শেষ করেছেন তারা ‘জ্বীন’ শিরোনামের একটি ছবি। যাতে ভিন্ন লুকে দেখা যাবে পূজাকে। ইতমধ্যেই পূজার ভিন্ন লুকের কারণে প্রশংসিত হয়েছে ছবিটির পোস্টার। যার কারণে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। সবারই একটাই প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে ছবিটি। অবশেষে জানা গেল সেই তারিখ। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সজল। তিনি জানান, ভিন্ন ধরনের এই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই নির্মাতা আর দেরি করবেন না ছবিটি মুক্তি দিতে। আসছে ভালোবাসা দিবসেই মুক্তি পাবে ছবিটি। ইতমধ্যে শেষ হয়েছে ছবিটির ডাবিং। নাদের চৌধুরী পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান ও মুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading