পায়েলের সঙ্গে মোশাররফ করিম

পায়েলের সঙ্গে মোশাররফ করিম

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৫:৩০। আপডেট ১৬:২০

আলোচিত অভিনেত্রী পায়েল। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ছবি ‘ইন্দুবালা’। এতে প্রশংসিত হয়েছে পায়েলের অভিনয়। নিয়মিত অভিনয় করছেন ছোটপর্দায়ও। সম্প্রতি শেষ করেছেন ‘আমার কথা একবারো ভাবলা না তুমি?’ শিরোনামে একটি একক নাটক। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা সাগর জাহান। এতে দেখা যাবে,একটি অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। কাউতে হয়তো বললেন, ‘আমার কথা একবারো ভাবলা না তুমি?’ হঠাত্ পেছন থেকে এক নারী বলেন, ‘তোমার কষ্টের কথা ভাবি বলেই এত রাতে চলে আসলাম।’ এ কথা শোনে ধীরে ধীরে পেছন ফিরে তাকান মোশাররফ করিম। প্রিয় মানুষকে দেখে হতভম্ব হয়ে যান এই অভিনেতা। হঠাত্ মোমবাতির আগুনের তাপ হাতে লাগার পর বুঝতে পারেন এসবই কল্পনা। আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে। এরপর নাটকটি মুক্তি পাবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading