ঝিনাইদহে দু’দলের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে দু’দলের সংঘর্ষে আহত ১০

উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৮:৩০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোনদাহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোনদাহ গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এ নিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading