মেসেঞ্জার খুলতে লাগবে ফেসবুক অ্যাকাউন্ট
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫৪
এতদিন মেসেঞ্জারে শুধু অ্যাকাউন্ট থাকলেই সেটি ব্যবহার করা যেত। তবে এখন থেকে মেসেঞ্জার ব্যবহার করতে হলে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সম্প্রতি এমনই ঘোষা দিয়েছেন ফেসবুক পতিষ্ঠানটি,- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। এ প্রসঙ্গে ফেসবুক মুখপাত্র ভেঞ্চারবিট বলেছেন, ‘অধিকাংশই ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে লগ-ইন করেন, আমরা শুধু প্রক্রিয়াটিকে আরও সহজ করতে চাচ্ছি।’ বর্তমানে যেসব মেসেঞ্জার অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক যুক্ত নয়, সেগুলোতে আপাতত কোনো সমস্যা হবে না। সিনেট উল্লেখ করেছে, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবাকে আরও কাছে নিয়ে আসার পরিকল্পনা করেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটি বলছে, তাদের মালিকানাধীন তিনটি সেবার সব যোগাযোগ ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশন বলয়ে পরিবেষ্টিত থাকবে। এর মানে হচ্ছে, শুধু দাতা ও গ্রহীতা মেসেজ দেখার সুযোগ পাবেন। শুধু নিজেদের তিনটি বড় সেবাকে সংযুক্ত নয়, নিজেদের সেবার মাধ্যমে হওয়া যোগাযোগকে গোপনতার আস্তরে ঢেকে ফেলার পরিকল্পনাও করেছে ফেসবুক। পাবলিক ‘নিউজ ফিড’ ধাঁচের অবসান ঘটিয়ে ব্যক্তিগত গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত মেসেজ যোগাযোগ ধাঁচে নিজেদের পুরো সেবাকে সাজাতে চাইছে ফেসবুক। ‘গোপনতাই ভবিষ্যত বলে বিশ্বাস করি আমি। এটাই হবে আমাদের সেবার পরবর্তী অধ্যায়’- বলেছেন ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

