বীরাঙ্গনার চরিত্রে মম
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫৮
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয় জীবনে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অভিনয় করলেন এক বীরাঙ্গনার চরিত্রে। নাটকের নাম ‘রক্তজবা’। নাজমুল হক তপনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। সম্প্রতি মানিকগঞ্জের একটি গ্রামে ‘রক্তজবা’র দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটিতে মমর সঙ্গে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ তারকা আবু হুরায়রা তানভীর। নাটকটিতে ভিন্ন দুটি বয়সের সাজে মমকে দেখতে পাবেন দর্শকেরা। বিজয়ের নাম উপলক্ষে আগামীকাল (৩০ ডিসেম্বর) নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

