সুইজারল্যান্ডে কোহলি-আনুশকা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:১০
ক্রিকেটে এক বিষ্ময়ের নাম বিরাট কোহলি। ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতা হয়ে গিয়েছে গত সপ্তাহেই। নতুন বছরের প্রথম সপ্তাহেই বছরের প্রথম অ্যাসাইনমেন্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে তার নেতৃত্বেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। এরইমধ্যে পেলেন সামান্য বিরতি। সেই বিরতিকেই কাজে লাগালেন বিরুষ্কা। ২০১৯-কে বিদায় জানানোর জন্য ছুটি কাটাতে সুইজারল্যান্ড পাড়ি দিলেন কোহলি-আনুশকা।
বরফে ঘেরা সুইজারল্যান্ডের একটি পার্বত্য অঞ্চলে তাদের হলিডের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন কোহলি। আগামী ৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। দলের সঙ্গে যোগ দিতে কবে দেশে ফিরবেন কোহলি তা যদিও জানা যায়নি। তবে বাইশ গজকে কিছুটা পাশ কাটিয়ে সস্ত্রীক বিরাট যে বর্ষশেষের আনন্দে পুরোপুরি মশগুল তা আর বলার অপেক্ষা রাখে না।

