প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন কায়কাউস
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫৪
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। নজিবুর রহমান আগামী ৩১ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। রোববার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কায়কাউসের মুখ্যসচিব পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
জ্যেষ্ঠ সচিব কায়কাউস বিসিএসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করে আসছেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিব ছিলেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান তিনি।
কায়কাউস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএ ডিগ্রি নেওয়ার পর ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে পিএইচডি ডিগ্রি করেন তিনি।

