এমপি পদ ছাড়লেন তাপস

এমপি পদ ছাড়লেন তাপস

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ থেকে রোববার (২৯ ডিসেম্বর) মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার কিছুক্ষণ পর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। বঙ্গবন্ধুর ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজুলল হক মনির ছোট ছেলে শেখ তাপস। তাপস সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাইয়ের ছেলে।

এমপি পদ থেকে শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের বিষয়টি তার মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন বিধি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (২০২০) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন। এর মধ্যে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। সিটি করপোরেশন আইন অনুযায়ী সংসদ সদস্য কিংবা মেয়র এই দুইটি পদ লাভজনক। তাই মেয়র পদে নির্বাচন করতে হলে কোনো প্রার্থীকে সংসদ সদস্য এবং মেয়র পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। এ কারণে নিজ পদ থেকে পদত্যাগ করলেন ঢাকা-১০ আসনের এই সংসদ সদস্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading