ড্রোনে নজরদারি বাড়াবে আমেরিকা

ড্রোনে নজরদারি বাড়াবে আমেরিকা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:১৪

আকাশে বাড়ছে ড্রোনের সংখ্যা। এ অবস্থায় ড্রোনের উপর নজর রাখতে চাচ্ছে মার্কিন ‘ফেডারেল এভিয়েশন অ্যাডিমিনস্ট্রেশন’। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংশ্লিষ্ট একটি নিয়মের প্রস্তাব তুলেছে সংস্থাটি। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন ড্রোনে নরজদারি করতে একটি নিয়ম করার প্রস্তাব তুলেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদ সাইট সিনেট জানিয়েছে, সংস্থাটি প্রস্তাবে ড্রোনে রিমোট আইডি লাগিয়ে দেওয়া হবে। এর ফলে সেসব ড্রোনের অবস্থান ও তার উপর নজর রাখা সম্ভব হবে। এভাবে রিমোট আইডির মাধ্যমে ড্রোন চিহ্নিত করা সম্ভব হলে তার উপর নজর রাখা যাবে এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলেছেন দেশটির পরিবহন মন্ত্রী এলেইল চাও। এটা করা গেলে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, মার্কিন এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন ড্রোনের উপর নজর রাখতে পারবে বলেও জানান তিনি। অবশ্য সংস্থাটি যে নিয়মের প্রস্তাব করেছে সেখানে বলা হয়েছে, যেসব ড্রোন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে তাদের এই নিয়মের আওতার মধ্যে আনবে এভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন কর্তৃপক্ষ। যারা একেবারেই সাধারণ ড্রোন বিনোদনের জন্য ব্যবহার করে তাদের ক্ষেত্রে নিবন্ধন বা সেই রিমোট আইডি নেওয়া প্রয়োজন হবে না।বাংলাদেশেও এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানো নিষিদ্ধ।বর্তমানে বিশ্বের সিনেমার শ্যুটিং, বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য, ওষুধ, খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য পৌঁছাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading