দেশে ফিরে গেছেন আফ্রিদি

দেশে ফিরে গেছেন আফ্রিদি

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:২৬

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে কিছুদিন আগেই ঢাকা এসেছিলেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি।   তবে ডান হাঁটুর ইনজুরির কারণে খেলাকে মাঝ পথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি।  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এ ইনজুরিতে পড়েন তিনি।  ঢাকার এক কর্মকর্তা জানান ইনজুরিতে পড়ে আফ্রিদি দেশে ফিরে গেছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে আগামী ৬ জানুয়ারী পুনরায় দলের সঙ্গে যোগ দিতে পারেন। অর্থাৎ ঢাকার হয়ে টুর্নামেন্টের সিলেট পর্ব মিস করতে যাচ্ছেন তিনি। ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আফ্রিদির ডান-হাঁটুতে ইনজুরি রয়েছে এবং পুরো বিশ্রামের জন্য দেশে ফিরে গেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী ৬ জানুয়ারি দলের সাথে যোগ দিবেন আফ্রিদি।’ চলমান বিপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আফ্রিদি। পাঁচ ইনিংসে ব্যাট হাতে ৩৯ রান করেন তিনি। বল হাতে ২ উইকেট শিকার করেন আফ্রিদি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading