বঙ্গবন্ধু বিপিএলে খুলনার হয়ে খেলবে আমলা

বঙ্গবন্ধু বিপিএলে খুলনার হয়ে  খেলবে আমলা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:২৮

বঙ্গবন্ধু বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে ইতমধ্যেই অনেক বিদেশি খেলোয়াড় বাংলাদেশে এসেছেন।   আগামী ৫ জানুয়ারি ঢাকায় আসবেন ক্রিস গেইল।   এবার জানা গেল, খুলনা টাইগার্সের হয়ে খেলতে ঢাকায় আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড় হাশিম আমলা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টিম ম্যানেজমেন্ট। খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আগামীকাল (৩১ ডিসেম্বর) দলের সাথে যোগদানের পর টুর্নামেন্টের বাকী সবগুলো ম্যাচেই খেলবেন আমলা। একজন অভিজ্ঞ খেলোয়াড়ের আগমনের অপেক্ষায় আছি আমরা।’

৩৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নেন আমলা। ১২৪ টেস্টে ৪৬ দশমিক ৬৪ গড়ে ২৮ সেঞ্চুরিতে ৯২৮২ রান করেন আমলা। টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক আমলা। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন আমলা। ২০১২ সালে ইংল্যান্ডের অপরাজিত ৩১১ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিসহ ৮১১৩ রান করেছেন আমলা। ৫০ ওভার ফর্মেটে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মারিকও তিনি। ২৭টি সেঞ্চুরিও করেছেন তিনি। তিন ফরম্যাটে ৫৫ সেঞ্চুরিতে ৩৪৯ ম্যাচে ১৮হাজারের বেশি রান করেছেন তিনি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করেন আমলা। প্রোটিয়া দলের প্রথম অশেতাঙ্গ স্থায়ী অধিনায়ক ছিলেন এ তারকা খেলোযাড়। আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ও ওয়ানডে র‌্যাংকিং-এ নাম্বার ওয়ান ব্যাটসম্যানও হয়েছেন আমলা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading