বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:০৯

গেল কয়েকবছর ধরে বিপিএল নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। যে কারণে আগামী মৌসুম ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজি এই লিগটি বন্ধ রেখে নতুন মডেল দাঁড় করাতে চায় বিসিবি। ভবিষ্যতে টুর্নামেন্ট কেমন হবে, সে বিষয়ে গেল ২৯ আগষ্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

পাশাপাশি কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বিসিবি। বোর্ডের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন ক্রিকেটাররা। পরে দেশের ঘরোয়া টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তবে বিপিএল না হওয়ার বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

পরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading