সাপের দাম ১ কোটি!

সাপের দাম ১ কোটি!

উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪৮

সাধারণত বিষহীন লাল রঙের স্যান্ড বোয়া সাপ দেখতে পাওয়া যায় না। সেই মূল্যবান সাপ বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ জন। তাদের মধ্যে তিন জন অপ্রাপ্তবয়স্ক। গত রবিবার (২৯ ডিসেম্বর) এই ঘটনা ঘটে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের নরসিংহগড়ে। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের সেহোর জেলা থেকে লাল স্যান্ড বোয়া সাপটিকে এনেছিলেন অভিযুক্তরা। নরসিংহগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা যখন মোবাইলে সাপটিকে বিক্রির জন্য দর কষাকষি করছিলেন তখন তা শুনতে পায় পুলিশের সোর্স। তার কাছে খবর পেয়েই নরসিংহগড়ের পুলিশ এসে গ্রেপ্তার করে তাদেরকে। কৈলাস ভরদ্বাজ নামের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সোর্সের কাছে খবর পেয়ে স্পটে পৌঁছে যাই। পবন নগর ও শ্যাম গুজরারের কাছে থাকা ব্যাগ থেকে ওই সাপ উদ্ধার হয়। আরো তিন কিশোর তাদের সঙ্গেই ছিল। সেহোর জেলা থেকে তারা সাপটিকে এনেছিল বিক্রির উদ্দেশ্যে। তাদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনে মামলাও দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই সাপের দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার। স্যান্ড বোয়া সাপ খুবই বিরল প্রজাতির। ওষুধ, কসমেটিক তৈরির কাজে ব্যবহৃত হয় এটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading