নাটোরে ২ বাসের সংঘর্ষে দুইজনের প্রাণহানি

নাটোরে ২ বাসের সংঘর্ষে দুইজনের প্রাণহানি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:১৪

নাটোর সদর উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

উপজেলার কাশিয়াবাড়ি এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান।

নিহতরা হলেন- বাসযাত্রী সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার ছাবেদ আলীর ছেলে। ফারুক হোসেন (৩২) ও চালকের সহকারী লিখন হোসেন (৩৫)।

আহতদের হাইওয়ে পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জালাল উদ্দিন বলেন, “কাশিয়াবাড়ি সেতুর ওপর বিপরীতমুখী দুইটি বাসের সংঘর্ষ হয়। এতে ফারুক নামের এক বাস যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে চালকের সহকারী লিখনের মৃত্যু হয় বলে জানান তিনি। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading