ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৩৬
জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তিন ফরম্যাটেই গত এক দশকের সেরা একাদশ সাজিয়েছেন তারা। এর মধ্যে দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জায়গা হয়নি। গত এক দশকে ওয়ানডেতে সাকিবের সংগ্রহ ৩৮.৮৭ গড়ে ৪২৭৬ রান আর বল হাতে ১৭৭ উইকেট।
ক্রিকইনফোর দশক সেরা ওয়ানডে একাদশ:হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেইলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা এবং ইমরান তাহির।
ক্রিকইনফোর দশক সেরা টেস্ট একাদশ:অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ।
ক্রিকইনফোর দশক সেরা টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল, সুনীল নারাইন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্র্যাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা এবং জসপ্রিত বুমরাহ।

